উইটেন একাডেমি

যেখানে শিক্ষার্থীরা আনন্দের সাথে ভবিষ্যৎ গড়ে

বাংলাদেশে আমরাই প্রথম একটি পূর্ণাঙ্গ STEM-ভিত্তিক ক্লাসরুম চালু করেছি যেখানে রোবোটিকস, প্রোগ্রামিং এবং ইংলিশ একসাথে করে ভবিষ্যেতের জন্য একটি স্বয়ংসম্পূর্ণ স্কিলসেট গড়ে তোলা হয় ।

আমাদের কোর্সসমূহ

আমাদের প্রতিটি কোর্স এমনভাবে সাজানো, যাতে শিখার্থীরা আনন্দের সাথে শিখতে পারে, ইনোভেটিভ মাইন্ডসেট তৈরি করতে পারে এবং নিজেকে আরো দক্ষ ও আত্মবিশ্বাসী হিসেবে গড়ে তুলতে পারে ।

সবচেয়ে জনপ্রিয়

কিডস রোবোটিক্স

ক্লাস ৩ - ৬

বাচ্চাদের কগনিটিভ ব্রেইন ডেভেলপমেন্টের জন্য প্রয়োজন প্রবলেম সলভিং স্কিল। আর প্রবলেম সলভিং স্কিল যদি রোবোটিকস এর মাধ্যমে হয়, এর চেয়ে দারুণ কিছু আর কি হতে পারে!

কোর্স ফি৳১,৯০০ /মাস
৪টি লেভেল

আফটার স্কুল রোবোটিক্স

ক্লাস ৭ - ১২

চারটি স্ট্রাকচার্ড লেভেলে একদম বিগিনার টু অ্যাডভান্সড রোবোটিক্স প্রোগ্রাম — বেসিক সার্কিট, আরডুইনো থেকে এআই ও আইওটি পর্যন্ত। এই কোর্সটি শেষে নিজেকে একজন জুনিয়র রোবোটিকস ডেভেলপার হিসেবে পরিচয় দেয়া যাবে! ইন্টারেষ্টিং না? 😀

কোর্স ফি৳১,৯০০ /মাস
ভাষা

ইংলিশ ফর কিডস

ক্লাস ৩ - ৬

ইংরেজিতে ভালো হতে হলে ছোটবেলা থেকে বাচ্চাদের ইংরেজিতে কথা বলার অভ্যাস গড়ে তোলা জরুরি । এই কোর্সটি সেভাবেই তৈরি করা হয়েছে যাতে বাচ্চারা সহজ, মজাদার ও ইন্টারেক্টিভ পদ্ধতিতে ইংরেজি বলতে এবং অনুশীলন করতে পারে ।

কোর্স ফি৳১,০০০ /মাস
যোগাযোগ

কমিউনিকেটিভ ইংলিশ

ক্লাস ৭ - বিশ্ববিদ্যালয়

ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারা কার না প্রয়োজন? নিজের ভার্সিটির প্রেজেন্টেশন থেকে শুরু করে বিদেশী ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন, প্রফেশনাল ক্যারিয়ারের প্রত্যেকটি স্টেপে প্রয়োজন ইংরেজিতে কথা বলতে পারার আত্ববিশ্বাস । আর এই কোর্সটি হতে পারে আপনার আত্ববিশ্বাসী হওয়ার প্রথম গল্প ।

কোর্স ফি৳১,২০০ /মাস
প্রোগ্রামিং

প্রোগ্রামিং ফর কিডস

ক্লাস ৩ - ৬

বাচ্চাদের শেখার ইচ্ছা শুরু হয় নতুন কিছু তৈরির মাধ্যমে। লজিক্যাল থিংকিং তৈরি হয় নতুন কিছু কল্পনা করে বাস্তবে প্রয়োগের মাধ্যমে। এই কোর্সটি এমনভাবে তৈরি করা যেন বাচ্চারা নিজেদের চিন্তাশক্তিকে ব্যবহার করে ছোট ছোট অ্যাপ অথবা গেম বানাতে পারে এবং একটু একটু করে সেটাকে ইমপ্রুভ করে নিজের প্রবলেম নিজেই সমাধানের পথ তৈরি করতে পারে ।

কোর্স ফি৳২,০০০ /মাস
ক্যারিয়ার ফোকাসড

ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট (এ-আই ড্রিভেন)

ক্লাস ৭ - বিশ্ববিদ্যালয়

বর্তমান যুগে শুধু কোডিং করে ক্যারিয়ার নিশ্চিত করা সম্ভব নয়, বরং একটা প্রবলেম কিভাবে এবং কত এফিসিয়েন্টলি সমাধান করা যায়, সেটাই আপনার ক্যারিয়ার তৈরির আসল সম্ভাবনা । আমাদের এ-আই ড্রিভেন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট কোর্স আপনাকে একদম বিগিনার থেকে শুরু করে প্রফেশনাল ওয়েব ডেভেলপার হিসেবে প্রস্তুত করবে এবং ইন্ডাস্ট্রির অভিজ্ঞ মেন্টর আপনার প্রফেশনাল ক্যারিয়ারের সঠিক নির্দেশনা প্রদান করবে।

কোর্স ফি৳২,০০০ /মাস

সম্পূর্ণ প্র্যাকটিক্যাল লার্নিং

জাপান-ভিত্তিক STEM কারিকুলাম

অভিজ্ঞ মেন্টর

দক্ষ ও অভিজ্ঞ মেন্টরদের সরাসরি নির্দেশনা।

স্বয়ংসম্পূর্ণ ক্লাসরুম এবং ল্যাব

বর্তমান প্রযুক্তি সমৃদ্ধ ক্লাসরুম এবং ল্যাব সুবিধা।

সার্টিফিকেশন

কোর্স শেষে সার্টিফিকেট প্রদান।

কেন উইটেন একাডেমি?

পাঠ্যপুস্তক পড়িয়ে সবাই যেখানে শুধু থিওরি শেখাচ্ছে, উইটেন একাডেমি সেখানে শেখাচ্ছে একটা রোবট কিভাবে কাজ করে, ড্রোন বানিয়ে কিভাবে একটি পণ্য নির্দিষ্ট স্থানে পৌঁছানো যায়, কিভাবে একটি প্রোগ্রাম লিখে নিজের ঘরের ফ্যান-লাইট নিয়ন্ত্রণ করা যায়, ইংরেজিতে নিজের মতামত প্রকাশ করা যায় এবং বিদেশি ক্লায়েন্ট এর সাথে কিভাবে কথোপকথন চালিয়ে নেয়া যায় ।

  • শিক্ষার্থি বান্ধব পরিবেশ
  • প্রজেক্ট ভিত্তিক লার্নিং
  • সাপ্তাহিক মূল্যায়ন ও ফিডব্যাক

ক্লাসরুম যেখানে শেষ, আমাদের শুরু সেখানেই

আমাদের একাডেমি তৈরি করা হয়েছে শিক্ষার্থীদের একটি সুন্দর ও আনন্দময় শিক্ষার পরিবেশ দেওয়ার জন্য। আধুনিক প্রযুক্তি আর সৃজনশীলতার সমন্বয়ে শিক্ষার্থীরা পাবে আগামীর উজ্জ্বল ভবিষ্যৎ যেখানে প্রযুক্তিই হবে আসল শক্তি।

ক্যাম্পাস ভিজিট বুক করুন

আগামীর পথে প্রথম পদক্ষেপ নিন আজই।!

আমাদের ভর্তি প্রক্রিয়া খুবই সহজ। এখনই কোর্স এনরোল করুন অথবা আমাদের ক্যাম্পাসে এসে সরাসরি কথা বলুন।